দেশ বিদেশ

মালয়েশিয়ায় শিক্ষার্থীদের স্কুলের টয়লেট পরিষ্কারের প্রস্তাব আনোয়ার ইব্রাহিমের

১৮ এপ্রিল (শনিবার), ২০২৬

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম চলতি মাসের শুরুতে স্কুলের টয়লেট পরিষ্কারকে নির্ধারিত পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার যে প্রস্তাব দিয়েছিলেন, গত শুক্রবার তিনি সেই অবস্থানের পক্ষে সাফাই দিয়েছেন। তার মতে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো তরুণ প্রজন্মের মধ্যে নাগরিক দায়িত্ববোধ জাগিয়ে তোলা।দেশটির 'মালয় মেইল' জানিয়েছে, গতকাল জুমার নামাজ আদায়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা...

কবর পাহারায় পুলিশ

দৌলতপুরে ‘পীর’ হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ

১৮ এপ্রিল (শনিবার), ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুরে ‘পীর’ শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পীরের ভক্তরা। শুক্রবার বিকাল ৪টার দিকে বিক্ষোভ মিছিলে ঘটনার সঙ্গে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এর আগে ২০০ থেকে ২৫০ জন পীরের ভক্ত ফিলিপনগর দারোগার মোড় এলাকায় জড়ো হয়ে একটি...

গফরগাঁওয়ে কালবৈশাখীতে বোরো ফসলে বিপর্যয়, দিশাহারা কৃষক

১৮ এপ্রিল (শনিবার), ২০২৬

গফরগাঁওয়ে শুক্রবার রাতের কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার অধিকাংশ ইউনিয়নে ধানের ক্ষেত মাটিতে লুটিয়ে পড়েছে, অনেক স্থানে পাকা ও আধাপাকা ধান নষ্ট হয়ে গেছে। এ ছাড়া লাউ, শসা, বেগুন, মরিচসহ বিভিন্ন সবজি ক্ষেতেও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে বহু গাছপালা উপড়ে পড়ে কিছু সড়কে...

সরকারের দুই মাস পূর্তি নিয়ে সংবাদ সম্মেলন আজ

১৮ এপ্রিল (শনিবার), ২০২৬

ক্ষমতাসীন বিএনপি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও...

কান্না করায় ৩ মাসের শিশুকে মুখ চেপে হত্যা করলো সৎ পিতা

১৮ এপ্রিল (শনিবার), ২০২৬

রাজধানীর মিরপুরের দারুস সালাম থানা এলাকায় তিন মাস বয়সী এক শিশুকে মুখ চেপে হত্যা করেছে সৎ পিতা অপূর্ব। ঘটনার পর শিশুটির মা রাজিয়া খাতুন অপূর্বকে আসামি করে মামলা করেছেন। এ ঘটনায় শুক্রবার ভোরে শিশুটির সৎ পিতাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ বলছে, প্রাথমিকভাবে জানা গেছে, শিশুটির বাবা মাদক মামলায় কারাগারে রয়েছেন।...

জর্জরিত ইলেক্ট্রনিক্স শিল্পখাত যথাযথ নীতিমালা প্রণয়নের দাবি

১৮ এপ্রিল (শনিবার), ২০২৬

যথাযথ নীতি সহায়তার অভাবে অঙ্কুরেই মুখ থুবড়ে পড়তে যাচ্ছে উদীয়মান ইলেক্ট্র্রনিক্স ও প্রযুক্তি শিল্পখাত। উৎপাদনকারী, সংযোজনকারী এবং আমদানিকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে যৌক্তিক শুল্ক পার্থক্য না থাকা, কম্প্রেসারের মতো অত্যন্ত হাই-টেক পণ্যে শুরুতেই অযৌক্তিক ভ্যাট আরোপ, কাঁচামাল আমদানির চেয়ে তৈরিকৃত পণ্য ও যন্ত্রাংশ আমদানিতে বেশি শুল্ক সুবিধা, সরকারি ক্রয়নীতিতে দেশীয় পণ্য প্রাধান্য...

হাম প্রতিরোধ সচেতনতায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে কর্মশালা অনুষ্ঠিত

১৮ এপ্রিল (শনিবার), ২০২৬

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় জনসচেতনতা জোরদারের লক্ষ্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে সাংবাদিকদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ইউনিসেফ-এর সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান, এনডিসি। কর্মশালায় দেশের প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এতে হামের বর্তমান পরিস্থিতি, সংক্রমণের...

এলেক্স ইমন হত্যা: ছয় আসামি ৪ দিনের রিমান্ডে

১৭ এপ্রিল (শুক্রবার), ২০২৬

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬ আসামির ৪ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত শুনানি শেষে প্রত্যেক আসামির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। মামলার এজাহার সূত্রে জানা...

পলকের নির্দেশেই বন্ধ করা হয় ইন্টারনেট

১৭ এপ্রিল (শুক্রবার), ২০২৬

জুলাই-আগস্ট আন্দোলনে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশে ইন্টারনেট সেবা বন্ধ করা হয় বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক কর্মকর্তা। বিটিআরসির এই কর্মকর্তার জবানবন্দি শেষ না হওয়ায় আগামী ১৯শে এপ্রিল পর্যন্ত মূলতবি রাখেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক...

সংসদের শব্দযন্ত্র স্থাপনে অনিয়ম, যা বললেন ঠিকাদার জাহিদুর

১৭ এপ্রিল (শুক্রবার), ২০২৬

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতির অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডের সিইও জাহিদুর রহমান জোয়াদ্দারকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে প্রায় দুই ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমের সামনে এমন দাবি করেন তিনি। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি।...

সিদ্ধিরগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, গ্রেপ্তার ১

১৭ এপ্রিল (শুক্রবার), ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে হারুন মিয়া (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।ভুক্তভোগী দুই শিশুর বয়স ৯ ও ৮ বছর, তারা আপন বোন। সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরীপাড়া এলাকায় হাজী মমিন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও অভিযুক্ত একই বাড়ির ভাড়াটিয়া ছিলেন। গ্রেপ্তারকৃত আসামি হলেন হারুন মিয়া...

সীতাকুণ্ডে মাদকের ভয়াল বিস্তার

১৭ এপ্রিল (শুক্রবার), ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়েছে মাদকের বিষাক্ত জাল। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও জনবহুল এলাকায় প্রকাশ্যেই চলছে মাদক বেচাকেনা। ফলে ধ্বংসের পথে যুব সমাজ। স্থানীয় সূত্রে জানা গেছে- ভাটিয়ারী, বার আউলিয়া, মুরাদপুর, কুমিরা, সীতাকুণ্ড পৌরসভার, বাড়বকুণ্ডের তেলিপাড়াসহ অন্তত ১৫০টি স্পটে ইয়াবা, গাঁজা, ফেনসিডিল ও দেশীয় মদের অবাধ সরবরাহ চলছে। বিশেষ...

এসাইলাম আশ্রয় ব্যবস্থার অপব্যবহারকারী 'ভুয়া আইনজীবীদের' বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিলেন শাবানা মাহমুদ

১৬ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬

এসাইলাম আশ্রয় ব্যবস্থার অপব্যবহারকারী 'ভুয়া আইনজীবীদের' সম্পৃক্তা নিয়ে বিবিসির অনুসন্ধানী রিপোর্ট প্রকাশের পর বৃটেনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এনিয়ে সরকার , বিরোধী দল সহ অনেক সংস্থা প্রতিক্রিয়া ব্যাক্ত করেছে আইনি উপদেষ্টারা অভিবাসীদের সমকামী সেজে বৃটেনে আশ্রয় পেতে সাহায্য করছে ও এসাইলাম আবেদনের ক্ষেত্রে অন্যান্য পথ অবলম্বন করতে আইনজীবীদের অসৎ দিকনির্দেশনা নিয়ে...

দৌলতপুরে পীর হত্যা: ৫ দিনেও গ্রেপ্তার হয়নি আসামি

১৬ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুরে ‘পীর’ শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যার ঘটনায় ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া জেলা শাখার সাবেক সভাপতি ও দৌলতপুর উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য খাজা আহম্মেদ (৩৬)কে প্রধান আসামি করে ২০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। হত্যাকাণ্ডের তিনদিন পর সোমবার রাত ১১টায় ৪ জনের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় এ...

হাম উপসর্গে এক মাসে ১৬৬ শিশুর মৃত্যু

১৬ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬

দেশে হাম উপসর্গে গত এক মাসে ১৬৬ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে। বাকি দুইজনের হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল...

শাপলা চত্বরে গণহত্যাসহ কয়েকটি মামলায় নাম আসছে সাবেক আইজিপি মামুনের

১৬ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬

রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ডের মামলাসহ র‌্যাবে থাকা অবস্থায় ক্রসফায়ারের অভিযোগে করা মামলায় আসামি করা হবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম মানবজমিনকে এ তথ্য জানান। এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে সারা দেশে বিভিন্ন থানায় করা মামলাগুলোর এজাহার কপি ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়...

জ্বালানি চাহিদা মেটাতে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

১৬ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬

দেশের জরুরি জ্বালানি চাহিদা মেটাতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় উন্নয়ন সহযোগীদের কাছে ২শ’ কোটি (২ বিলিয়ন) ডলার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তিনি জলাবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবিলা এবং এশীয় অঞ্চলে কার্বন নিঃসরণ কমিয়ে আনার লক্ষ্যে আয়োজিত এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস (এজেডইসি) অনলাইন সামিটে...

ডিজেল-জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ৩ জাহাজ

১৬ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬

চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল নিয়ে আরও তিনটি জাহাজ ভিড়েছে। বর্তমানে এসব জাহাজ থেকে তেল খালাসের কাজ চলছে। মঙ্গলবার সকাল ও রাতে সিঙ্গাপুর থেকে জেট ফুয়েল ও ডিজেল নিয়ে তিনটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানায়, এমটি গ্রেট প্রিন্সেস জাহাজটি মঙ্গলবার সকাল ৮টা থেকে ডলফিন জেটি-৬-এ জ্বালানি খালাস...

মালয়েশিয়ায় শুরু হচ্ছে ২ লাখ সরকারি কর্মচারী ঘরে বসে কাজ

১৫ এপ্রিল (বুধবার), ২০২৬

মালয়েশিয়ায় প্রায় ২ লাখ সরকারি কর্মচারী আজ থেকে ‘ওয়ার্ক ফ্রম হোম’ পদ্ধতিতে কাজ শুরু করতে যাচ্ছেন। সরকারের নতুন এই সিদ্ধান্ত জ্বালানি সাশ্রয় এবং পরিচালন ব্যয় কমানোর লক্ষ্যে নেওয়া হয়েছে। দেশটির স্টার অনলাইন, নিউ স্ট্রেটস টাইম ও ফ্রী মালয়েশিয়া টুডে সহ্ বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, এই ব্যবস্থায় সব সরকারি কর্মচারী...