আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ইস্টার্ন প্লাজায় ডেকোরেশন, ক্ষুব্ধ সাধারণ ব্যবসায়ীরা
রাজধানীর হাতিরপুলের ‘ইস্টার্ন প্লাজা’য় আদালতের সুস্পষ্ট অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা অমান্য করে দোকানসমূহের অভ্যন্তরীণ পরিবর্তন ও ডেকোরেশনের কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ সাধারন ব্যবসায়ীরা। মার্কেটের দ্বিতীয় ও তৃতীয়তলায় চলমান এই অবৈধ কার্যক্রম অবিলম্বে বন্ধের দাবিতে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ ও আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ও দোকান মালিকরা। অভিযোগ রয়েছে, স্থানীয়...
