দেশ বিদেশ

জাতীয় বন্দর স্ট্র্যাটেজি তৈরি হচ্ছে

১২ অক্টোবর (সোমবার), ২০২৬

জাতির বৃহত্তর স্বার্থ, অর্থনৈতিক অগ্রযাত্রা ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারকে সামনে রেখে ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি বা জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এমপি। বলেন, বাংলাদেশের আমদানি-রপ্তানি ও অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় অংশ সমুদ্রবন্দর, নদীবন্দর ও স্থলবন্দর ব্যবস্থাপনার সঙ্গে জড়িত। তাই বন্দর ব্যবস্থাপনায় সমন্বয়, দক্ষতা ও কার্যকর...

প্রশ্নপত্র ফাঁস: যুব প্রতিমন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবিতে যুবশক্তির বিক্ষোভ

১২ অক্টোবর (সোমবার), ২০২৬

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অধিদপ্তর ঘেরাও কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা। এ সময় তারা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন। একইসঙ্গে প্রশ্নফাঁসের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন,...

পর্দা উঠছে বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভার

১২ অক্টোবর (সোমবার), ২০২৬

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আজ শুরু হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভা। আজ সোমবার থেকে শুরু হয়ে এই সম্মেলন চলবে আগামী ১৮ই অক্টোবর পর্যন্ত। বাংলাদেশের জন্য নতুন ঋণ প্রস্তাব ও বিশ্বব্যাংকের নানা সুপারিশ বার্ষিক সভায় এবারের অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দু। সভায় অংশ নিতে অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু...

খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারি

১২ অক্টোবর (সোমবার), ২০২৬

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে জরুরি অবস্থা এবং গভর্নরের শাসন জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার জরুরি বৈঠকের সুপারিশে দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি চূড়ান্ত অনুমোদন দেন। সন্ত্রাসবাদ দমনে প্রাদেশিক সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সংবিধানের ২৩২ এবং ২৩৪ অনুচ্ছেদের আওতায় এই পদক্ষেপ নেয়া...

ফায়ার সার্ভিসের নতুন নীতিমালা

বদলি হতে পারবেন নিজ জেলায়

১২ অক্টোবর (সোমবার), ২০২৬

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও পদায়নে নতুন নীতিমালা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন নীতিমালা অনুযায়ী, ১৩ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের নিজ উপজেলা বাদে নিজ জেলার মধ্যে স্থায়ী ঠিকানার কাছাকাছি দপ্তর বা স্টেশনে পদায়ন করা যাবে। গত ৮ই অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অগ্নি-১ শাখা থেকে ‘অগ্নিনির্বাপণ ও বেসামরিক...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসকে ধাওয়া-ভাঙচুর, ৯৯৯ এ কল দিয়ে রক্ষা

১১ অক্টোবর (রবিবার), ২০২৬

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি এলাকায় যাত্রীবাহী বাসকে ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে বাসে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। অন্তত দশটি মোটরসাইকেলসহ লাঠিসোটা নিয়ে এই ঘটনাটি ঘটিয়েছে বলে জানিয়েছে বাসে থাকা যাত্রীরা। বাসটি ফেনীর সোনাগাজী থেকে আজ শনিবার বিকাল সাড়ে ৩টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। যাত্রীরা...

বিচারিক আদালতে দ্রুত রায়, হাইকোর্টে থমকে রামিসা হত্যা মামলার শুনানি

১১ অক্টোবর (রবিবার), ২০২৬

মাত্র পাঁচ কার্যদিবসে বিচার শেষ করে ৭ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত। কিন্তু দ্রুত রায় ঘোষণার পরও উচ্চ আদালতে এসে থমকে আছে মামলাটির পরবর্তী আইনি প্রক্রিয়া। এখনো শুরু হয়নি ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি। আগামী ২৫শে অক্টোবর ছুটি শেষে হাইকোর্ট খোলার...

সিলেটে যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল

১১ অক্টোবর (রবিবার), ২০২৬

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে নগরীতে এক বিশাল আনন্দ মিছিল করেছে মদিনা মার্কেট ইউনিট যুবদল। শুক্রবার বিকালে নগরীর মদিনা মার্কেট এলাকায় এই আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি মদিনা মার্কেটের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সিলেট মহানগর...

সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

১১ অক্টোবর (রবিবার), ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন বলেছেন, আমরা এমন এক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যেখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, পরিচয় হবে বাংলাদেশি। রাষ্ট্রের কাছ থেকে, সমাজের কাছ থেকে এবং সরকারের কাছ থেকে প্রতিটি নাগরিক সমান অধিকার, সমান নিরাপত্তা, সমান স্বাধীনতা এবং সমান মর্যাদা পাবেন। নাগরিক হিসেবে প্রত্যেকের...

আমদানিনির্ভর জ্বালানি থেকে বের হতে চায় সরকার: অর্থমন্ত্রী

১১ অক্টোবর (রবিবার), ২০২৬

সোলারের মাধ্যমে আমদানিনির্ভর জ্বালানি উৎপাদন থেকে বের হয়ে আসতে চায় বাংলাদেশ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে ‘ওয়ালটন সোলার ইকো-সিস্টেম’-এর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চেয়ারম্যান এসএম শামছুল আলম, ভাইস চেয়ারম্যান এসএম আশরাফুল আলম, ম্যানেজিং...

রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

১১ অক্টোবর (রবিবার), ২০২৬

ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে বিকাল ৫টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা...

স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিয়োগ হচ্ছে ৫ হাজার চিকিৎসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১৫১ শয্যার হাসপাতাল করা হচ্ছে

১১ অক্টোবর (রবিবার), ২০২৬

দেশের স্বাস্থ্য খাতে জনবল সংকট নিরসনে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার। একইসঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১৫১ শয্যার আধুনিক হাসপাতালে উন্নীত করার উদ্যোগ নেয়া হয়েছে। রোগ নির্ণয়ের সুযোগ বাড়াতে প্যাথলজি ল্যাব স্থাপন, চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করা এবং রোগ প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারে উদ্যোগ নেয়া হয়েছে। শনিবার রাজশাহী নগরীর...

মোহাম্মদপুরে খেলার সময় ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

১১ অক্টোবর (রবিবার), ২০২৬

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় তিনতলা বাসার ছাদে খেলার সময় পড়ে মোছা. নুসরাত (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নুসরাত মোহাম্মদপুরের একটি কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। শনিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে...

ওয়ান ব্যাংকের বাংলা কিউআর উদ্বোধনে গভর্নর

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন

১১ অক্টোবর (রবিবার), ২০২৬

ব্যাপক ‘আর্থিক লুটপাট ও কাঠামোগত ক্ষয়ক্ষতি’ থেকে ব্যাংক খাত পুনরুদ্ধারে ৫-৮ বছর পর্যন্ত জাতীয় বাজেট থেকে প্রতি বছর ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।শনিবার রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ওয়ান ব্যাংক আয়োজিত বাংলা কিউআর লেনদেনের প্রচার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এ...

উন্নয়ন প্রকল্পের সংখ্যা প্রায় ১০ হাজার

৯৪৪ বিলিয়ন রিঙ্গিতের উন্নয়ন প্রকল্পের প্রস্তাব পেয়েছে মালয়েশিয়া

১১ অক্টোবর (রবিবার), ২০২৬

মালয়েশিয়ার অর্থনীতি মন্ত্রণালয় ২০২৭ সালের জন্য নতুন ও চলমান মিলিয়ে মোট ৯ হাজার ৯৫৫টি উন্নয়ন প্রকল্পের প্রস্তাব পেয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে প্রস্তাবিত ব্যয়ের পরিমাণ ৯৪৪ বিলিয়ন রিঙ্গিত, যা প্রায় ৯৪ হাজার ৪০০ কোটি রিঙ্গিত। তবে এসব প্রকল্প বিবেচনার জন্য ২০২৭ সালের উন্নয়ন পরিকল্পনা প্রক্রিয়ায় ৮০ দশমিক ৪ বিলিয়ন রিঙ্গিতের উন্নয়ন...

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, আটক ৩

১১ অক্টোবর (রবিবার), ২০২৬

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দু’টি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করেছে পুলিশ। তবে ককটেল নিক্ষেপে ব্যবহৃত মোটরসাইকেলটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। নিক্ষেপ করা দু’টি ককটেলের মধ্যে একটি বিস্ফোরিত হয়। অপরটি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)...

একটা দলের সাধারণ সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা আছে- ডিএনসিসি প্রশাসক

১০ অক্টোবর (শনিবার), ২০২৬

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারের দিকে ইঙ্গিত করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেছেন, একটা বড় রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক বলেছিলেন, অটোরিকশাওয়ালাদের যে দাবি, সেটা সরকারকে মানা উচিত। এটা একটা হাস্যকর বক্তব্য। অনুসন্ধানে দেখা গেছে, ওই নেতার নাকি ৭০০ অটোরিকশা আছে। শুক্রবার রাজধানীর...

রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী

১০ অক্টোবর (শনিবার), ২০২৬

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বন্ধের হুমকিকে চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, রেমিট্যান্স দেশের কোটি পরিবারের জীবন-জীবিকা ও জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। রাজনৈতিক উদ্দেশ্যে রেমিট্যান্স বন্ধের চক্রান্ত দেশের মানুষকে ক্ষুধার্ত রাখার শামিল। শুক্রবার (৯ই অক্টোবর) বিকালে...

মিন্টো রোডে সড়ক বিভাজকে ধাক্কা সিএনজিচালকের মৃত্যু

১০ অক্টোবর (শনিবার), ২০২৬

রাজধানীর মিন্টো রোডে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে (আইল্যান্ড) ধাক্কা লেগে সানোয়ার হোসেন (৫০) নামে এক সিএনজিচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় সানোয়ারের মাথা ও...

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১০ অক্টোবর (শনিবার), ২০২৬

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে বরিশাল বিভাগে একজন, চট্টগ্রামে একজন ও সিলেট বিভাগে একজন রয়েছে। এ সময়ে নতুন করে হামের উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪৯ শিশু। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য...

ভাটারায় বেলকনি থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

১০ অক্টোবর (শনিবার), ২০২৬

রাজধানীর ভাটারার সাঈদনগরে একটি বহুতল ভবনের দ্বিতীয় তলার বেলকনি থেকে পড়ে মোহাম্মদ নাঈম (২৩) নামের এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৬টার দিকে সাঈদনগর বড় মসজিদের পাশের একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাঈম...

মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

৯ অক্টোবর (শুক্রবার), ২০২৬

রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি এসি বাসে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল দুপুর ১টা ৩২ মিনিটে বাসে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ...

হত্যাকাণ্ড ধামাচাপায় লোক দেখানো তদন্ত হতো/জিয়াউলের নিরাপত্তা নিয়ে ট্রাইব্যুনালে উদ্বেগ

৯ অক্টোবর (শুক্রবার), ২০২৬

কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড জনসম্মুখে এলে সেটিকে বৈধতা দিতে লোক দেখানো প্রশাসনিক তদন্ত সাজানো হতো বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মামলার তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনালে এ...

বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নিতে হবে: ইস্তান্বুল সামিটে আইনমন্ত্রী

৯ অক্টোবর (শুক্রবার), ২০২৬

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বর্তমান বিশ্বের বহুমাত্রিক সংকট কোনো একক দেশের পক্ষে মোকাবিলা করা সম্ভব নয়। মানবাধিকার সুরক্ষা, অভিবাসন, সাইবার অপরাধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের ফলে সৃষ্ট চ্যালেঞ্জসহ বৈশ্বিক নানা সংকট মোকাবিলায় দেশগুলোকে অভিন্ন দায়িত্ববোধের ভিত্তিতে দায়িত্ব ভাগ করে নিতে হবে এবং কার্যকর ও সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণ করতে...