অনলাইন

মিরপুরে বাসা থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, স্বামী-দুই কন্যা কানাডাপ্রবাসী

৪ জুন (বৃহস্পতিবার), ২০২৬

রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে আনুমানিক ৫৫ বছর বয়সী এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ বলেছে, ওই নারীর স্বামী ও দুই কন্যা কানাডা প্রবাসী।বৃহস্পতিবার সকালে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. এমদাদুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জাতীয় জরুরি...

সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরা জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার

৪ জুন (বৃহস্পতিবার), ২০২৬

সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরা—এই তিন জেলা পরিষদে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (জেলা পরিষদ শাখা) এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।সিরাজগঞ্জ জেলা পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইফুল ইসলাম। চুয়াডাঙ্গা জেলা পরিষদে মো. শরীফুজ্জামান এবং সাতক্ষীরা জেলা পরিষদে মো. হাবিবুল ইসলাম হাবিব প্রশাসক হিসেবে...

নতুন শুল্ক নীতির প্রস্তাব

যুক্তরাষ্ট্রে উদ্বেগে বাংলাদেশি ব্যবসায়ীরা

৪ জুন (বৃহস্পতিবার), ২০২৬

মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তরের নতুন শুল্ক নীতি প্রস্তাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীরা। জোরপূর্বক শ্রম প্রতিরোধে যথেষ্ট পদক্ষেপ না নেয়ার অভিযোগে বাংলাদেশসহ বিশ্বের ৬০টি বাণিজ্যিক অংশীদার দেশের ওপর নতুন ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছে আমেরিকা। এতে যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ ব্যবসায়ী সংগঠন আমেরিকা-বাংলাদেশ চেম্বার...

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত অর্ধশত

৩ জুন (বুধবার), ২০২৬

হবিগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। বুধবার দুপুরে সদর উপজেলার লোকড়া ইউনিয়নের কাশীপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত তিনজনকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে কাশীপুর গ্রামে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।...

উত্তরা দিয়াবাড়িতে পশুরহাট

মেট্রো স্টেশন ও আশপাশের এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ডিএনসিসির কমিটি

৩ জুন (বুধবার), ২০২৬

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় কোরবানির পশুরহাট পরিচালনায় অনিয়মের কারণে সংলগ্ন মেট্রো রেলস্টেশন ও আশপাশের এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তিন সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।কমিটির আহ্বায়ক হয়েছেন, ডিএনসিসির অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা। সদস্য হিসেবে রয়েছেন অঞ্চল-৬ এর নির্বাহী প্রকৌশলী এবং সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা (অতিরিক্ত...