অনলাইন

পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৩

৩ আগস্ট (সোমবার), ২০২৬

পাবনার ঈশ্বরদীতে একটি মুদি দোকানে চুরির চেষ্টা করতে গিয়ে চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। এর আগে অভিযুক্তের ধারালো অস্ত্রের আঘাতে দোকান মালিক ও তার দুই ছেলে আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া ঠান্ডাতলা গ্রামে এ ঘটনা...

লিগ্যাল এইডের আইনজীবী নিয়োগ, জামিন পেলেন সেই ৭ আসামি

৩ আগস্ট (সোমবার), ২০২৬

আইনজীবী না পাওয়ায় লঘু অপরাধে প্রায় আড়াই মাস কারাবন্দি থাকা ৭ আসামিকে জামিন দিয়েছেন আদালত। গত রোববার (২ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জ সদর আমলি আদালতে তাদের জামিনের আবেদন করেন লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী মোহাম্মদ ইসমাইল। আদালতের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। আদালতের ওই সূত্র জানায়, শুনানি শেষে ওই আদালতের বিচারক অতিরিক্ত চিফ...

গাজীপুরে ইউনিয়ন ভূমি অফিসের সবাই সাসপেন্ড

৩ আগস্ট (সোমবার), ২০২৬

গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে নানা অনিয়মের অভিযোগে সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছেন জেলা প্রশাসক। সোমবার সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে তাদের সাময়িক বরখাস্ত করেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।সকালে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান জেলা প্রশাসক। এসময় তিনি ভূমি কর্মকর্তা ও সেবা নিতে আসা...

সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে মাহফুজুর রহমানের পদত্যাগ

৩ আগস্ট (সোমবার), ২০২৬

নবনিযুক্ত সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মাহফুজুর রহমান দায়িত্ব গ্রহণের কয়েক দিনের মধ্যেই পদত্যাগ করেছেন। সোমবার (৩ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে তিনি এ সংক্রান্ত একটি পদত্যাগপত্র জমা দেন।পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, গত ৩০ জুলাই ২০২৬ তারিখে আইন ও বিচার বিভাগের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ১৭৯ জনের...

সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের

৩ আগস্ট (সোমবার), ২০২৬

সরকারি দপ্তরের দাপ্তরিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা অবলম্বনের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে সরকারি সংবেদনশীল ও গোপনীয় তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রচলিত আইন, বিধি-বিধান ও সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে। বাসসের প্রতিবেদনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ই-গভর্নেন্স-২ শাখা থেকে গত ২৮ জুলাই...

সিলেটে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু

৩ আগস্ট (সোমবার), ২০২৬

সিলেটে হাম উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই শিশু মারা যায়। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, মারা যাওয়া শিশুর বাড়ি সুনামগঞ্জ সদর ও জগন্নাথপুর উপজেলায়। তাদের বয়স ৬ মাস। এই দুই শিশুসহ সিলেটে হাম ও উপসর্গে ১১৬ জন শিশুর মৃত্যু হয়েছে।এদিকে, সিলেট অঞ্চলে...

অতি ধনীদের কর নিয়ে ফ্রান্সে ফের রাজনৈতিক উত্তাপ

৩ আগস্ট (সোমবার), ২০২৬

ফ্রান্সে অতি ধনীদের ওপর কর আরোপের বিষয়টি আবারও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। বড় সম্পদের ওপর কর ব্যবস্থা নিয়ে জাতীয় পরিষদের তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর দেশটির রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে।তদন্ত কমিটির প্রতিবেদনে বড় ধরনের কর পরিবর্তনের পরিবর্তে কর ব্যবস্থায় কিছু নির্দিষ্ট সংস্কারের সুপারিশ করা হয়েছে। তবে...

ঢাবির স্নাতক ভর্তির আবেদন শুরু ১১ই নভেম্বর, পরীক্ষা ৫ই ডিসেম্বর

২ আগস্ট (রবিবার), ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে আগামী ১১ই নভেম্বর দুপুর ১২টায়। আবেদন চলবে ২৫শে নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। রোববার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এবার ৫টি ইউনিটে ভর্তি পরীক্ষা হবে। এর...

আইসিডিডিআর’বির গবেষণা-

হামের জিনগত পরিবর্তন হয়নি, যা টিকার সুরক্ষা অকার্যকর করতে পারে

২ আগস্ট (রবিবার), ২০২৬

আইসিডিডিআর’বির একটি অনুসন্ধানের প্রাথমিক ফলাফলে বাংলাদেশে হামের প্রাদুর্ভাবে ভাইরাসের এমন কোনো জিনগত পরিবর্তনের প্রমাণ পাওয়া যায়নি, যা বর্তমানে ব্যবহৃত টিকার সুরক্ষা এড়িয়ে যেতে পারে। গবেষণায় অন্তর্ভুক্ত সন্দেহভাজন রোগীদের মধ্যে সুপারিশকৃত দুই ডোজ টিকা পাওয়া শিশুদের পরীক্ষায় পজিটিভ হওয়ার হার তুলনামূলকভাবে কম ছিল। জিনগত বিশ্লেষণে আরও দেখা গেছে, বর্তমানে ছড়িয়ে পড়া...