মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—ধর্ম যার যার, কিন্তু দেশটা সবার

পূজামণ্ডপ পরিদর্শনে যাওয়ার পথে প্রধানমন্ত্রী

মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—ধর্ম যার যার, কিন্তু দেশটা সবার

ফন্ট সাইজ:

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা সবাই বাংলাদেশি। এই দেশের মাটিতেই আমাদের বেড়ে ওঠা। আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—ধর্ম যার যার, কিন্তু দেশ আমাদের সবার।’ মঙ্গলবার রংপুরে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাওয়ার পথে তারাগঞ্জের চৌপথি এলাকার পথসভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এ দেশ আমাদের সবার, এ দেশের ওপর আমাদের সবার অধিকার রয়েছে। এ দেশের প্রত্যেক নাগরিকের সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে।’

ধর্মের কারণে যেন মানুষের মধ্যে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়—এমন প্রত্যাশার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি আরও বলেন, ‘সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব—এটাই প্রত্যাশা।’

এর আগে আজ সকালে সামরিক বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। বেলা ১১টার দিকে পথে তারাগঞ্জের চৌপথিতে পথসভায় বক্তব্য দেন তিনি। পরে রংপুর মহানগরের দিকে যাওয়ার পথে পাগলাপীরেও পথসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী।