অনলাইন

কামরাঙ্গীরচরে শ্রমিক হোস্টেলের টয়লেটের ভেতর থেকে গলাকাটা লাশ উদ্ধার

২৩ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি শ্রমিক হোস্টেলের টয়লেটের ভেতর থেকে গলাকাটা অবস্থায় মো. ইয়াকুব আলী (২৫) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে লাশ উদ্ধার করা হয়।মৃত ইয়াকুব আলী একটি কোম্পানির শ্রমিক ছিলেন। তিনি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।তাকে হাসপাতালে নিয়ে আসা ওই...

পুলিশের উর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

২২ এপ্রিল (বুধবার), ২০২৬

বাংলাদেশ পুলিশের ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তাদের সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (পুলিশ শাখা-১) সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী,...

এসএসসি ও সমমান পরীক্ষা

ভুল প্রশ্নপত্র দেয়ায় কেন্দ্রসচিবসহ ১১ শিক্ষককে অব্যাহতি

২২ এপ্রিল (বুধবার), ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে প্রশ্নপত্র বিতরণে গাফিলতির ঘটনায় কেন্দ্রসচিবসহ ১১ কক্ষ প্রত্যবেক্ষককে পরীক্ষা সংক্রান্ত সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। মঙ্গলবার পরীক্ষার প্রথম দিনে কেন্দ্রটির ৪টি কক্ষে ১৭৭ জন শিক্ষার্থীর মাঝে ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছিল। ১ ঘণ্টা ২৫ মিনিট পরীক্ষা...

গুমের মামলায় সাক্ষীর জবানবন্দি

ছদ্ননাম ধারণ করেও শেষ রক্ষা হয়নি নজরুলের

২২ এপ্রিল (বুধবার), ২০২৬

আমার বড় ভাইয়ের ছেলে নজরুল ইসলাম বিডিআর হাসপাতালের মেডিকেল এ্যাসিসটেন্ট। ২০০৯ সালে বিডিআর বিদ্রোহ হলে নজরুল সেখান থেকে বের হয়ে কেরানীগঞ্জে এক আত্মীয়ের বাসায় গিয়ে আশ্রয় নেয়। পরবর্তীতে ২০১০ সালের জানুয়ারী মাসে নজরুল ইসলাম গোপালগঞ্জের কোটালীপাড়ায় নুরুল ইসলাম মুন্সী ছদ্ননাম ধারণ করে মধুমতি ক্লিনিকে চাকুরী নেয়। নজরুলের আশঙ্কা ছিলো বিডিআর...

উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা: থানায় অভিযোগ

২২ এপ্রিল (বুধবার), ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ী এলাকায় এ হামলার শিকার হন পাঁচ সাংবাদিক। সন্ত্রাসীরা সাংবাদিকদের মারধরসহ ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করে। এ ঘটনায় উল্লাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,...

সংসদে প্রধানমন্ত্রী

উপজেলা পর্যায়ে স্বাস্থ্য অবকাঠামো নির্মাণে একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে

২২ এপ্রিল (বুধবার), ২০২৬

দেশের উপজেলা পর্যায়ে স্বাস্থ্য অবকাঠামো নির্মাণ, পুননির্মাণ, উন্নীতকরণ, নব রূপায়ণ এবং মেরামত ও সংস্কার কাজ সম্পর্কিত সম্ভাব্যতা যাচাই সমীক্ষা একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।বুধবার জাতীয় সংসদ অধিবেশেনে সাংসদ হাফেজ মুহা. রবিউল বাশারের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব...

বেতন কমিশনের প্রতিবেদনের বিষয়ে সুপারিশ দিতে কমিটি পুনর্গঠন

২২ এপ্রিল (বুধবার), ২০২৬

‘জাতীয় বেতন কমিশন, ২০২৫’, ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’ এবং ‘সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫’-এর প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার। মঙ্গলবার এ কমিটি পুনর্গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ১০ সদস্যের পুনর্গঠিত কমিটির আহ্বায়ক মন্ত্রিপরিষদ সচিব। কমিটির সদস্যরা হলেন-প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব,...

এনসিপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ‘রাজনৈতিক পর্ষদ’ সদস্য হলেন ২ এমপি

২২ এপ্রিল (বুধবার), ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী রাজনৈতিক পর্ষদ (পলিটিকাল কাউন্সিল-পিসি) সদস্য হয়েছেন দলের দুই সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন ও ড. আতিক মুজাহিদ। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের...

মালিক সমিতি

প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত বাস ভাড়া বেশি আদায় করা যাবে না

২২ এপ্রিল (বুধবার), ২০২৬

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে ভাড়া কত বাড়ানো হবে, তা নিয়ে এখনও সরকারের পক্ষ থেকে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। তাই এ অবস্থায় সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাসভাড়া না বাড়াতে পরিবহন মালিক ও শ্রমিকদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।মঙ্গলবার সমিতির মহাসচিব সাইফুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা...

প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি

২২ এপ্রিল (বুধবার), ২০২৬

প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে সরকারি নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখার উপসচিব আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে এ তথ্য জানানো হয়।পরিপত্রে বলা হয়, সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালন...