জ্বালানি ও জনবল সাশ্রয়ে ১৮ মন্ত্রীর ‘এসকর্ট’ প্রত্যাহার

ফন্ট সাইজ:

মন্ত্রীসভার ১৮ জন সদস্যের পুলিশের এসকর্ট সুবিধা প্রত্যাহার করা হয়েছে।তবে ৬ জন মন্ত্রী ও একজন মন্ত্রী মর্যাদার উপদেষ্টা এই সুবিধা পাবেন। ঢাকা মহানগর পুলিশ সূত্র এই তথ্য জানিয়েছে। ঢাকায় এসকর্ট সুবিধা না পেলেও ঢাকার বাইরে এ সংক্রান্ত সব সুবিধা পাবেন বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং মন্ত্রী মর্যাদার পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এসকর্ট সুবিধা পাবেন। পুলিশ সূত্র জানায় সরকারের সাশ্রয় নীতির অংশ হিসেবে এই উদ্যোগ নেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর গাড়ি বহরেও গাড়ির সংখ্যা কমিয়ে আনা হয়েছে। এতে পুলিশের জ্বালানি ও জনবল সাশ্রয় হবে, পাশাপাশি যানজট কমাতেও প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। যদিও মন্ত্রীদের এসকট প্রত্যাহারের বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন