সৌদি আরবের রাজধানী রিয়াদ ও পবিত্র নগরী মক্কা অঞ্চল লক্ষ্য করে ড্রোন ছুড়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। তবে ড্রোন দুটি আকাশেই ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। সোমবার (১৬ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তারা মক্কা ও রিয়াদ অঞ্চলে হুতিদের ছোড়া দুটি ড্রোন ভূপাতিত করেছে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি জোটটি।
যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র এবং বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের অব্যাহত হামলায় বিমান চলাচল ও তেল সরবরাহ বিঘ্নিত হচ্ছে।
