তুচ্ছ ঘটনায় ভ্যানচালকে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা
প্রতীকী ছবি

তুচ্ছ ঘটনায় ভ্যানচালকে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা

ফন্ট সাইজ:

রাজশাহীর মোহনপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইট দিয়ে এক ভ্যানচালকের মাথা থেঁতলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বেলগাছি পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালকের নাম মো. আলম (৪৪)। তিনি বেলগাছি গ্রামের মো. আশরাফের ছেলে। পুলিশ অভিযুক্ত মজিবর রহমানকে (৫৫) আটক করেছে। তিনিও বেলগাছি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মজিবর রহমান চলন্ত ভ্যান থামানোর জন্য সংকেত দেন। তবে ভ্যানচালক আলম কিছুটা দূরে গিয়ে ভ্যান থামান। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন মজিবর। এ সময় তর্কবিতর্কের একপর্যায়ে তিনি ইট দিয়ে আলমের মাথার পেছনে কয়েকটি আঘাত করেন।

এতে গুরুতর আহত হয়ে আলম ভ্যান থেকে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকাবাসী মজিবরকে পাঠক ক্লাবে আটকে রাখেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যরা মজিবরকে নিতে গেলে উত্তেজিত জনতা তাদেরকেও মাধররের চেষ্টা করে। এ সময় জনতার রোষানলে পড়ে দু’জন পুলিশ সদস্যও সামান্য আহত হন। পরে পুলিশ মজিবরকে থানায় নিয়ে যায়।

মোহনপুর থানার এসআই মোদাস্বের হোসেন খাঁন বলেন, ‘আটক ব্যক্তি থানায় আছেন। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। ভ্যানচালকের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’

Kazi

২ মাস আগে

মানুষ মারা কত সহজ বাংলাদেশে ! আফসোস আইনের শাসন এত দুর্বল ।

Rafiqul Islam

২ মাস আগে

Vary said.we want justice

মন্তব্য করুন