সিলেটে দরগাহে বিএনপি’র শোকরানা দোয়া মাহফিল

সিলেটে দরগাহে বিএনপি’র শোকরানা দোয়া মাহফিল

ফন্ট সাইজ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে নির্বাচিত সংসদ সদস্য ও দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন- এবার শুধু পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে কাজ করতে হবে। আমরা সবাই মিলে সুখী-সমৃদ্ধ সিলেট গড়বো ইনশাআল্লাহ্‌। শুক্রবার সিলেট মহানগর বিএনপি আয়োজিত বাদআসর হযরত শাহ্‌জালাল (রহ.) মাজার মসজিদে শোকরানা দোয়া মাহফিলে উপরোক্ত কথাগুলো বলেন। সিলেট মহানগরীতে ‘গণতন্ত্রের মা’ ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপি’র সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন- বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্‌ সিদ্দিকী, সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, যুক্তরাজ্য বিএনপি’র সদস্য সচিব খসরুজ্জামান খসরু, মহানগর বিএনপি’র সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। দোয়া পরিচালনা করেন- হযরত শাহ্‌জালাল (রহ.) মাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা আসজাদ আহমদ।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন