কুলিয়ারচরে রোগী-বৃদ্ধদের ভোটকেন্দ্রে নিতে ঐতিহ্যবাহী পালকি

কুলিয়ারচরে রোগী-বৃদ্ধদের ভোটকেন্দ্রে নিতে ঐতিহ্যবাহী পালকি

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে রোগী ও বৃদ্ধ নারী-পুরুষদের আরামদায়কভাবে ভোটকেন্দ্রে পৌঁছে দিতে ব্যবহার করা হয়েছে ঐতিহ্যবাহী পালকি। ব্যতিক্রমী এই উদ্যোগে এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন উপজেলার উছমানপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মো. আসাদ মিয়ার উদ্যোগে এ উদ্যোগ নেয়া হয়। স্থানীয়রা জানান, শারীরিকভাবে দুর্বল ভোটারদের গ্রামের ভাঙাচুরা রাস্তা পেরিয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে এ ব্যবস্থা করা হয়। বিশেষ করে অসুস্থ, বয়স্ক ও চলাচলে অক্ষম ভোটারদের কেন্দ্রে আনা-নেয়ার ক্ষেত্রে এ উদ্যোগ ইতিবাচক সাড়া ফেলে। এ প্রসঙ্গে মো. আসাদ মিয়া বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারেনি। এবার মানুষ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারছে। ফলে কেউ যাতে এই ভোট উৎসব থেকে বঞ্চিত না হয় বিশেষ করে অসুস্থ, বয়স্ক ও চলাচলে অক্ষম ভোটারদের কেন্দ্রে আনা-নেয়ার ক্ষেত্রে এ উদ্যোগ ইতিবাচক সাড়া ফেলেছে।


Anik Ghosh

৫ মাস আগে

আমাদের গ্রামের অসুস্থ এবং অচল মানুষদের ভোটকেন্দ্রে সুষ্ঠু ভোট দেওয়ার জন্য নিয়ে যাওয়ার জন্য এটি একটি ব্যতিক্রম উদ্যোগ নেয়

মন্তব্য করুন