বিএনপি সরকারকে জনগনের গণতান্ত্রিক আকাঙ্খার পক্ষেই অবস্থান গ্রহণ করতে হবে। সাংবিধানিক সীমাবদ্ধতা দেখিয়ে জনগণের গণতান্ত্রিক প্রত্যাশার বিপরীতে অবস্থান নেয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, বিএনপি সরকারকে কেন্দ্র করে পরিবর্তনে জনগণের যে বিপুল স্বপ্ন আশা তাকে অবশ্যই পূরণ করতে হবে। রাজধানীর আশুলিয়ায় যুব সংহতির প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, দেশের লক্ষ লক্ষ বেকার যুবকদের উপযুক্ত কর্মসংস্থান সরকারের অগ্রাধিকার। এ ব্যাপারে সরকারকে দ্রুত বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণ করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তিনি বলেন, এই বিশাল যুবশক্তিকে কোনভাবেই হতাশায় নিমজ্জিত করা যাবেনা। দেশের ডাকে গুরুত্বপূর্ণ ক্রান্তিলগ্নে যুবশক্তি রাজপথ দখল করেছে, প্রাণ দিয়েছে। কিন্তু বহুবার তারা প্রতারিত হয়েছে। এবার এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে হবে।
বিপ্লবী যুব সংহতির শিল্পাঞ্চল কমিটির আহবায়ক লিটন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান , শ্রমিক নেতা বেপারী বিন্দু, বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় আহবায়ক বাবর চৌধুরী, যুব সংগঠক আনিসুর রহমান, ফারুক হোসেন, প্রমুখ।
সাংগঠনিক সীমাবদ্ধতায় জনপ্রত্যাশার বিপরীতে অবস্থান নেয়া যাবে না: সাইফুল হক
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ মাস আগে
৯ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬, ৭ঃ৪২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
