বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে চাঁপাইনবাবগঞ্জে এক নতুন রেকর্ড গড়েছে জামায়াতে ইসলামী। জেলার তিনটি সংসদীয় আসনেই জামায়াতে ইসলামীর প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর আগে ১৯৯১ সালে একটি মাত্র আসনে জয়ী হয়েছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী। এবারই প্রথম জেলার সবক’টি আসনে জয়ী হয়ে ইতিহাসের রেকর্ড সৃষ্টি করেছে দলটি। বিএনপি’র হেভিওয়েট প্রার্থীদের হারিয়ে সংসদে যাচ্ছেন তিন জামায়াত নেতা। ভোট গণনা শেষে বৃহস্পতিবার রাতে স্ব স্ব আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন। শুক্রবার সকালে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর ড. মাওলানা কেরামত আলী। তিনি পেয়েছেন ২ লাখ ৬ হাজার ৮৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী অধ্যাপক শাহজাহান মিয়া পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫১৫ ভোট। কেরামত আলী ৪৪ হাজার ৩৭৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হন। চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মিজানুর রহমান। তিনি পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ২২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. আমিনুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ১১৯ ভোট। ড. মিজানুর রহমান ১৬ হাজার ১০৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল। তিনি পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৬৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হারুনুর রশিদ পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৩৭ ভোট। নূরুল ইসলাম বুলবুল ৬২ হাজার ৬০৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে গণনা শুরু হয় এবং সন্ধ্যার পর ধাপে ধাপে ফলাফল প্রকাশিত হতে থাকে।
চাঁপাইনবাবগঞ্জ-১, ২, ৩
চাঁপাইনবাবগঞ্জে রেকর্ড গড়লো জামায়াতে ইসলামী
স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ থেকে
১৪ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
