বাগেরহাটের শরণখোলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় যুবদলের এক নেতাসহ উভয়পক্ষের ১৭ জন আহত হয়েছেন। গতকাল সকালে নির্বাচনী বিরোধের জেরে সোনাতলা ও খুড়িয়াখালি গ্রামের পিলের রাস্তা এলাকায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার নির্বাচন চলাকালীন সময় সোনাতলা গ্রামের হাবিব মাস্টারের বাড়ি এলাকায় সংঘর্ষ হয়। এ ঘটনায় বিএনপি ও জামায়াতের ১২ জন আহত হয়। ওই ঘটনার জের ধরে গতকাল সকালে জামায়াত ও বিএনপি’র মধ্যে সংঘর্ষ হয়। এতে যুবদল নেতা হালিম খানসহ উভয়পক্ষের ১৭ জন আহত হয়। আহতরা হলেন- সোনাতলা ও খুড়িয়াখালি গ্রামের রুবেল খান, রিয়াদুল, হক ফরাজী, ফুলসোনা বেগম, রাসেল খান, জসিম, ইব্রাহিম বেপারী, সোহাগ, মাসুম আলী, আ. রহমান, হাসিবুল, সুমন ফরাজী, লাইলী বেগম, কবির ফরাজী, জায়েদ খান ও নুরুল হক। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে যুবদল নেতা হালিম খানের আঘাত গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. সামিনুল হক বলেন, নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শরণখোলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১৭
বাগেরহাট (শরণখোলা) প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
