বিপুল ভোটে বিজয়ী সাদিক রিয়াজ পিনাক

দিনাজপুর-২

বিপুল ভোটে বিজয়ী সাদিক রিয়াজ পিনাক

ফন্ট সাইজ:

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৮৭৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী এ কে এম আবজালুল আনাম পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৬৯৩ ভোট। জয়ের পর শুক্রবার উপজেলা দলীয় কার্যালয়ে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় উপজেলা ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দলীয় কার্যালয়ে পৌঁছালে নেতাকর্মীরা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। পিনাক চৌধুরীও উপস্থিত নেতাদের ফুলের মালা পরিয়ে দিয়ে পাল্টা শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তিনি বলেন, বিগত দিনগুলোতে আপনারা যে অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ স্বীকার করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। এই বিজয় কেবল আমার নয়, এটি এই এলাকার আপামর জনসাধারণের বিজয়।

দল-মত নির্বিশেষে সাধারণ মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। এখন আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত সব বিভেদ ভুলে এলাকার উন্নয়নে মনোনিবেশ করা। পিনাক চৌধুরী বলেন, দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজ বা বিশৃঙ্খলা থেকে দূরে থাকতে হবে। বিজয় যেন কাউকে অহংকারী না করে তোলে। সাধারণ মানুষ যেন কোনোভাবে হয়রানি শিকার না হন, সেদিকে কঠোর নজর রাখতে হবে। দলের সকল নিয়ম-কানুন ও সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলা বাধ্যতামূলক।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন