রাজধানীর তেজগাঁও থানা এলাকায় লাব্বাইক বাসের ধাক্কায় মোহাম্মদ মামুন ফরাজী (৩৫) নামের এক সিএনজি চালক নিহত হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী কাজী ফয়সাল বলেন, ফার্মগেট ডেইলি স্টার অফিসের সামনের লাব্বাইক নামে একটি যাত্রীবাহী বাস ও সিএনজির সংঘর্ষ হয়। পরে আমরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বলেন, নিহতের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার হীরাগঞ্জে। তিনি ওই এলাকার সিকদার ফরাজীর ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। এই ঘটনায় বাসটি থানায় জব্দ করা হয়েছে।
ফার্মগেটে বাসের ধাক্কায় সিএনজি চালক নিহত
স্টাফ রিপোর্টার
৯ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
