হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা দিয়ে বয়ে গেছে কুশিয়ারা নদী। দিন দিন এই নদীটি ভয়ানক রূপ ধারণ করছে। আজমিরীগঞ্জ উপজেলাসহ বিভিন্ন এলাকায় নদীর ভাঙন দেখা দেওয়ায় ঝুঁকির মুখে পড়েছে শতাধিক পরিবার। এরই মধ্যে ভাঙন পৌঁছেছে কারও বাড়ির আঙ্গিনায়, কারও বা দোরগোড়ায়। প্রতিদিন ভাঙনের ফলে অনেকের দরজার সামনে এসে দাঁড়িয়েছে নদীটি। এছাড়াও ফসলী জমি ভিটেবাড়ি বিলীন হয়ে গেছে কুশিয়ারা নদীর গর্ভে। তবে প্রশাসনের পক্ষ থেকে এলাকায় পাউবো’র জরুরি ফান্ড থেকে নদীরক্ষা রোধ প্রকল্পের এখন ও কোনো কাজ করা হয়নি। এদিকে আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের শাহনগর গ্রামে ভয়ানক কুশিয়ারা নদীর ভাঙন সৃষ্টি হয়েছে। এই ভাঙনে শাহনগর গ্রামবাসীর অভিযোগ পাউবো সহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হলেও কোনো ব্যবস্থার আশ্বাস মিলেনি সংশ্লিষ্ট দপ্তর থেকে।
সরজমিন গিয়ে দেখা যায়, শাহনগরে দেড়শত মিটার জায়গায় বাড়ি ও ভিটে ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিছে। এ অবস্থায় গ্রামের লোকজন আতঙ্কিত হয়ে পড়ছে। স্থানীয় বাসিন্দা শিক্ষক লিটন রায় মানবজমিনকে জানান, ইদানীং বৃষ্টির কারণে আমাদের গ্রামে নদীভাঙন দেখা দিয়েছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মাসুদ চৌধুরী মানবজমিনকে বলেন, এলাকাবাসী আসছিলেন আমাদের কাছে বলা হয়েছে একটা আবেদন দিলে এক্সচেঞ্জের মাধ্যমে জরুরি ফান্ড থেকে বরাদ্দ দেয়ার চেষ্টা করবো।
‘আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে যাচ্ছে শাহনগর’
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
৯ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
