চট্টগ্রামের সীতাকুণ্ডে এক প্রবাসীর বসতঘরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ ঘোড়ামারা এলাকায় এ ঘটনা ঘটে। থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাসী মো. গিয়াস উদ্দিন পরিবারের সদস্যদের নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়ায় তার বসতঘরটি ফাঁকা ছিল। এ সুযোগে অজ্ঞাতনামা চোরেরা ঘরে প্রবেশ করে আলমারির তালা ভেঙে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার (আনুমানিক মূল্য ২২ লাখ টাকা) এবং নগদ ১ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৬শে মার্চ রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। তবে ঘটনার প্রায় ১৪ দিন পার হলেও এখনো কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। ভুক্তভোগী গিয়াস উদ্দিন জানান, প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে তিনি বাড়িতে এসে ঘরের তালা ভাঙা দেখতে পান এবং মালামাল খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হন। এ ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধী রয়েছে।
সীতাকুণ্ডে প্রবাসীর বাড়িতে চুরি, স্বর্ণ-নগদসহ লুট প্রায় ২৩ লাখ টাকা
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
৯ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
