৪ হাজার ৫৯ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ করা হয়নি: শিক্ষামন্ত্রী

৪ হাজার ৫৯ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ করা হয়নি: শিক্ষামন্ত্রী

ফন্ট সাইজ:

সরকারি অর্থায়নে এখনো ৪ হাজার ৫৯ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ করা হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। বুধবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১১ দিনের লিখিত প্রশ্নোত্তরে তিনি এসব তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হকের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন মোট ২৪ হাজার ৩২০টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে সরকারি অর্থায়নে এখনো ভবন নির্মাণ করা হয়নি, এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৪ হাজার ৫৯টি। এ প্রেক্ষিতে সুষম উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সরকার পর্যায়ক্রমে সুবিধাবঞ্চিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।
তিনি বলেন, শুধুমাত্র একটি নির্দিষ্ট উপজেলায় একসঙ্গে একাধিক ভবন নির্মাণের সিদ্ধান্ত বর্তমানে গ্রহণ করা হয়নি। চলতি অর্থবছরে প্রতি সংসদীয় আসনে ১টি স্কুল, ১টি কলেজ এবং ১টি বেসরকারি মাদ্রাসা/বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন