যুদ্ধবিরতির সময়ে হরমুজ থেকে টোল নিবে ইরান এবং ওমান

যুদ্ধবিরতির সময়ে হরমুজ থেকে টোল নিবে ইরান এবং ওমান

ফন্ট সাইজ:

যুদ্ধবিরতির সময়ে হরমুজের দায়িত্বে থাকবে ইরান এবং ওমান। দেশদুটি প্রণালি পার হওয়া জাহাজগুলো থেকে ট্রানজিট ফি সংগ্রহ করার পরিকল্পনা করেছে। এই তহবিল দেশ পুনঃগঠনে ব্যবহৃত করা হবে। এ তথ্য জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম।

এদিকে যুদ্ধ শুরু থেকে প্রণালিটি বন্ধ আছে। সামুদ্রিক জাহাজ চলাচল বিষয়ক প্রতিবেদনগুলো জানায় যুদ্ধ পূর্ব অবস্থার তুলনায় বর্তমানে মাত্র শতকরা ৫ ভাগ জাহাজ চলাচল করছে। অল্পকিছু জাহাজ পার হতে পেরেছে। পাকিস্তান, ভারত তাদের পতাকাবাহী জাহাজ পার করে নিতে পেরেছে আলোচনার মাধ্যমে। ইরান তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে। ইরান জাহাজপ্রতি ২০ লাখ ডলার ধার্য করেছে নিরাপদে হরমুজ প্রণালি পার হওয়ার জন্যে। কোন জাহাজ এই ফি দিয়েছেন বলে নিশ্চিত হওয়া যায়নি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন