দেশে আবারো ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার বিকালে বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে সংঘটিত এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৯। বাংলাদেশের সিলেট, মৌলভীবাজারসহ সীমান্তবর্তী অঞ্চল এলাকায় কম্পন অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর শহর থেকে প্রায় ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার এবং রাজধানী ঢাকা থেকে এর দূরত্ব প্রায় ৩৫০ কিলোমিটার। শিলচরসহ আসামের বিভিন্ন এলাকা এবং বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার ও আশপাশের সীমান্ত অঞ্চলে এ কম্পন অনুভূত হয়। হঠাৎ এ ভূকম্পনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।
সিলেটসহ সীমান্তবর্তী অঞ্চলে ভূমিকম্প অনুভূত
স্টাফ রিপোর্টার
৮ এপ্রিল (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
