সুন্দরবনে বনদস্যু বাহিনীর গুলিতে জেলে গুলিবিদ্ধ

ফন্ট সাইজ:

সুন্দরবনে বনদস্যুদের গুলিতে আতিয়ার রহমান (৬৩) নামে এক জেলে গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে পশ্চিম বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া মুল্লি খালের ভারানির মুখ এলাকায় এ ঘটনা ঘটে। আহত আতিয়ার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী গ্রামের মৃত মান্দার গাজীর ছেলে ও কাঁকড়া আহরণকারী বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে কাঁকড়া আহরণ করতে যান আতিয়ার। এ সময় হঠাৎ বনদস্যুদের একটি দল সেখানে উপস্থিত হয়ে জেলেদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে আতিয়ার গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এ বিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. ফজলুল হক জানান-আনুমানিক দুপুর ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় আতিয়ার তাদের অফিসে এলে তাৎক্ষণিকভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পাশাপাশি শ্যামনগর থানা পুলিশ ও কোস্ট গার্ডকে জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন