২০তম শিক্ষক নিবন্ধনের পর একটি বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে ১৬, ১৭ এবং ১৮তম নিবন্ধনধারীরা সুযোগ পাবেন।
মঙ্গলবার এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি বলেন, ৯ম শিক্ষক নিয়োগের সুপারিশের পর ২০তম নিবন্ধন হয়ে যাবে। এরপর ১৮, ১৭ এবং ১৬তম নিবন্ধনধারীদের মধ্যে যারা যোগ্য তাদের জন্য আলাদা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। যেহেতু সিলেবাস পরিবর্তন হয়ে যাচ্ছে, সেহেতু তাদের আরেকটি সুযোগ দেয়ার ক্ষেত্রে আমাদের পরিকল্পনা রয়েছে। তবে এক্ষেত্রে মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে।
মো. আমিনুল ইসলাম বলেন, ১৬, ১৭ এবং ১৮তম নিবন্ধনধারীর মধ্যে যাদের বয়স রয়েছে এবং সনদের মেয়াদ আছে তারা এই বিজ্ঞপ্তিতে সুযোগ পাবেন।
বিশেষ বিজ্ঞপ্তি দিতে চায় এনটিআরসিএ
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ মাস আগে
৭ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬, ৯ঃ০০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
