মনোনয়ন না দেয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা

মনোনয়ন না দেয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা

ফন্ট সাইজ:

জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন না দেয়ায় জন্য বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য (স্বতন্ত্র) ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, আমাকে মনোনয়ন না দেয়ার কারণেই আমি বুঝতে পেরেছি, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া কতো লাখ মানুষের ভালোবাসা, দোয়া এবং সহযোগিতা দিয়ে আমার পাশে ছিলেন। একটা দলীয় গণ্ডির মধ্যে থেকে নির্বাচন করলে এইটা বুঝবার সৌভাগ্য আমার হতো না। মঙ্গলবার সংসদ অধিবেশনে প্রেসিডেন্টের ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতির নিয়োগ ছাড়া রাষ্ট্রপতিকে আর সকল কিছুই প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করতে হয়। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে কী পরামর্শ দিলেন, সেই ব্যাপারেও কোথায় কোনো প্রশ্ন উত্থাপন করা যায় না। সে কারণে দীর্ঘদিন ধরে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার ব্যাপারে বারবার আলোচনা হয়েছে। সরকারি দল, বিরোধী দল ২৪-এর অভ্যুত্থানের আগে ও পরে সকল সময় বলা হয়েছে- রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা হোক। বিএনপি তার ভিশন ২০৩০ এবং ৩১ দফাতেও এই ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাব রেখেছে। সে কারণেই সঙ্গতভাবে আমাদের একটা এক্সপেক্টেশন ছিল যে এইবার রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদ কর্তৃক অনুমোদিত ভাষণের বাইরে গিয়ে তার নিজের মতন করে ভাষণ দিতে পারবেন। তিনি বলেন, আমরা দেখলাম- এইবারও রাষ্ট্রপতির ভাষণ মন্ত্রিপরিষদ কর্তৃক অনুমোদিত একটি ভাষণ তাকে দিতে হলো। যদি এতটুকু স্বাধীনতা রাষ্ট্রপতিকে দিতে না পারি তাহলে আর আমরা কোন ভারসাম্যের কথা বলছি? যাই হোক, আমার বক্তব্যের শুরুতেই আমি ধন্যবাদ জানাই মহান রাব্বুল আলামীনের দরবারে, যিনি আমার এই কঠিন যাত্রাকে সহজ করে দিয়েছেন। আমি তারপরে ধন্যবাদ জানাই আমার অসংখ্য নেতাকর্মীকে, যারা নানানভাবে বঞ্চিত হয়ে ভয়ভীতির মধ্যে দিয়ে আমার নির্বাচন করেছে, দল থেকে বহিষ্কার হয়েছে- কিন্তু তারা আমাকে ছেড়ে যায় নাই। তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন