হবিগঞ্জের মাধবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বুল্লা গ্রামের রুস্তম আলীর ছেলে মোহাম্মদ আলী। স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, একই গ্রামের সানু মিয়ার ছেলে কামাল মিয়ার সঙ্গে মোহাম্মদ আলীর দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গত সোমবার একটি সালিশ বৈঠক বসে। বৈঠকের এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়। মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা বলেন-এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
মাধবপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, হাসপাতালে বৃদ্ধের মৃত্যু, আহত ৩০
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
৮ এপ্রিল (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
