ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ২৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময় এক শিশুর মৃত্যু হয়েছে। গত সোমবার বিকাল সাড়ে ৩টায় ওই শিশুর মৃত্যু হয়। মঙ্গলবার সকাল ১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ২৮ শিশুর মধ্যে ১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৮০ শিশু। তিনি আরও জানান, গত ১৭ই মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২৭৬ শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে ১৮৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এ সময়ে মৃত্যু হয়েছে ৭ শিশুর।
এদিকে জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ফয়সল আহমেদ বলেন- জনসংখ্যার তুলনায় ময়মনসিংহে আক্রান্তের সংখ্যা খুব বেশি নয়। আক্রান্ত শিশুদের মধ্যে প্রায় ৮০ শতাংশের বয়স ৯ মাসের নিচে।
ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি ২৮, এক শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে
৮ এপ্রিল (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
