ইসরাইলের হামলায় ফিলিস্তিনে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, গাজায় হামাস এবং ইসরাইল সমর্থিত ফিলিস্তিনি অস্ত্রধারী বাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়। মাঘাজি শরনার্থী শিবিরে হামাসের নিরাপত্তাকর্মীকে লক্ষ্য করে হামলা চালালে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। দেইর আল বালাহায় অবস্থিত আল-আকসা হাসপাতালের মুখপাত্র জানায়, ঘটনাস্থল থেকে ১০ জনের মৃতদেহ এখানে আনা হয়েছে। এছাড়াও আহত এসেছে আরও ১২ জন যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এ বিষয়ে ইসরাইল বা হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোন মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: রয়টার্স।
ইসরাইলের হামলায় ফিলিস্তিনে নিহত ১০
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ মাস আগে
৭ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬, ১ঃ৩৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
