চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী ৪ জাহাজ

ফন্ট সাইজ:

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা ও সংকটের মধ্যেই স্বস্তির খবর দিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), এলপিজি ও গ্যাস অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে অবস্থান করছে আরও ৪টি বিশাল জাহাজ। খালাস কার্যক্রম শেষে দু’টি জাহাজই আগামী বুধবার চট্টগ্রাম বন্দর ত্যাগ করবে। সোমবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। বন্দর কর্তৃপক্ষ জানান, ভারত, মালয়েশিয়া, নাইজেরিয়া ও চীন থেকে এসব জ্বালানি পণ্য নিয়ে জাহাজগুলো গত কয়েক দিনে বন্দরে নোঙর করেছে। এর মধ্যে এলপিজিবাহী ‘গ্যাস চ্যালেঞ্জার’ গত ৩১ মার্চ এসে বর্তমানে ভাটিয়ারী এলাকায় অবস্থান করছে। মালয়েশিয়া থেকে গ্যাস অয়েল নিয়ে আসা ‘শান গ্যাং ফা শিয়ান’ অবস্থান করছে ‘ডিওজে-৬’ জেটিতে। এছাড়া নাইজেরিয়া থেকে এলএনজি নিয়ে আসা ‘কুল ভয়েজার’ এবং চীন থেকে এলপিজি নিয়ে আসা ‘গ্যাস জার্নি’ গত ৫ই এপ্রিল বন্দরে ভিড়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ রেফায়েত হামিম জানান, বর্তমানে চারটি জাহাজ থেকে জ্বালানি খালাস চলছে। এর মধ্যে ৩১শে মার্চ ভারত থেকে এলপিজি নিয়ে ‘গ্যাস চ্যালেঞ্জার’Ñ নামে একটি জাহাজ এসেছে এবং ৩রা এপ্রিল মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে ‘শান গ্যাং ফা শিয়ান’ নামে একটি জাহাজ এসেছে। ‘গ্যাস চ্যালেঞ্জার’ থেকে এলপিজি খালাস করা হচ্ছে ভাটিয়ারীতে। অন্যদিকে, ‘শান গ্যাং ফা শিয়ান’ জাহাজটি বর্তমানে ডলফিন জেটিতে অবস্থান করছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন