ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেনÑ পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা বিভিন্ন জায়গায় গোপনে মিটিং করে সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি নেতাকর্মীদের তৎপর থাকতে হবে বলে জানান তিনি। গতকাল সকাল ১১টায় কেরানীগঞ্জে উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। আমানউল্লাহ আমান বলেনÑ আওয়ামী ফ্যাসিস্টরা দিনের ভোট রাতে করে দীর্ঘ ১৭ বছর অবৈধভাবে ক্ষমতায় থেকে দেশে অপশাসন চালিয়েছিল। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওমর ফারুকের সভাপতিত্বে এ মাসিক সভার আয়োজন করা হয়। এ সময় কদমতলী গোলচত্বর এলাকায় গ্যাস লাইট কারখানায় আগুনে নিহত ৬ জনের রুহের মাগফেরাত কামনা করে আমান আরও বলেনÑ কেরানীগঞ্জে আবাসিক এলাকায় কোনো ধরনের ফ্যাক্টরি থাকতে পারবে না। এ ছাড়া ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে সবাইকে বাড়ির আঙ্গিনা ও আশপাশের ময়লা আবর্জনা পরিষ্কার রাখার অনুরোধ জানান তিনি। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওমর ফারুকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ ঢাকা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট নিপুণ রায় চৌধুরী, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, কেরানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেদৌড়া আলী শিমুল, সাধারণ সম্পাদক বাবুল হোসেন, কেরানীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুল গনি, সাধারণ সম্পাদক শেখ মো. শামীম উদ্দিন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মজিবুর রহমানসহ আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য অংশীজনরা।
‘পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের দোসররা গোপনে মিটিং করে বিভিন্ন হাউজিং রিসোর্টে’
স্টাফ রিপোর্টার, কেরানীগঞ্জ থেকে
৭ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
