রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ থাকা ৩৩ রোগী শনাক্ত

ফন্ট সাইজ:

রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ থাকা ৩৩ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১৪ জন বহির্বিভাগে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। গত মঙ্গলবার রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের দিনাজপুরে ১৬ জন, গাইবান্ধায় ৩ জন শনাক্তসহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন রোগী ভর্তি হয়েছে। গত ৩০শে মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত রংপুর বিভাগে হামের উপসর্গ থাকা ১২৯ রোগী শনাক্ত হয়েছে এবং হাসপাতালে চিকিৎসাধীন ৯৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। তবে রংপুর বিভাগে এখন পর্যন্ত হামে আক্রান্ত কোনো রোগী মারা যায়নি। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গাউসুল আজম বলেনÑ বিভাগের প্রতিটি জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে হাম রোগীর চিকিৎসার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। এখন পর্যন্ত বিভাগে হামের পরিস্থিতি ভালো। তবে হামের সংক্রমণ রোধে অভিভাবকদের সচেতন হতে হবে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন