পাকুন্দিয়ায় ইয়াবা-অস্ত্রসহ আটক ২

পাকুন্দিয়ায় ইয়াবা-অস্ত্রসহ আটক ২

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ইয়াবা, ওয়াকিটকি এবং দেশীয় অস্ত্রসহ আল আমিন (৩৮) ও মো. মন্টু (২০) নামে ২ জনকে আটক করেছে পুলিশ। গত রোববার বিকালে উপজেলার সুখিয়া ইউনিয়নের আশুতিয়া গ্রামে পাকুন্দিয়া থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃত আল আমিন আশুতিয়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে এবং মো. মন্টু পার্শ্ববর্তী কাওয়ালীকান্দা গ্রামের নুরু মিয়ার ছেলে। পুলিশ জানায়, আটক ২ জনের মধ্যে আল আমিন একজন চিহ্নিত মাদক কারবারি। অস্ত্র ও মাদকসহ আটকের পর পাকুন্দিয়া থানায় আল আমিনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা ও উভয়কে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে। পরে সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাকুন্দিয়া থানার ওসি এসএম আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদে বিকাল সাড়ে ৪টার দিকে আল আমিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় অভিযানে ১৮ পিস ইয়াবা ছাড়াও দুইটি ওয়াকিটকি ও দেশীয় ১২টি অস্ত্রসহ তাদের আটক করা হয়।
উদ্ধার করা দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছেÑ তিনটি স্টিলের তলোয়ার, তিনটি স্টিলের করাত লাঠি, দুইটি ছুরি, দুইটি রামদা, একটি কুড়াল ও একটি করাত। এ বিষয়ে তাদের বিরুদ্ধে একটি অস্ত্র আইন ও একটি মাদক আইনের মামলা দায়ের করা হয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন