সাদুল্লাপুরে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

ফন্ট সাইজ:

গাইবান্ধার সাদুল্লাপুরে ইয়াবা ট্যাবলেট জব্দসহ সাইদার রহমান (৫৭) নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা ভবানীপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাইদার উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও টিয়াগাছা ভবানীপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে। আভিযানিক দলের পক্ষ থেকে বলা হয়-গোপন সংবাদে ভবানীপুর গ্রামের সাইদারের শয়ন ঘর থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। একইসঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক এনামুল হক বলেনÑ এ ঘটনায় সাইদারের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মামলা দেয়া হয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন