নাটোরের সিংড়ায় বাসচাপায় নাদির কায়ছার রুবেল (৩৫) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। গতকাল দুপুরের দিকে উপজেলার নিংগইন বাসস্ট্যান্ড এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে। নিহত নাদির নাটোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সিংড়া পৌর এলাকার নিংগইন ঘুনপাড়া গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর থেকে বগুড়াগামী নাজ পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে নাদির রাস্তা পারাপারের সময় বাসটির ধাক্কায় নিচে পড়েন। এ সময় বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে যায়। সিংড়া থানার ওসি আ.স.ম আব্দুন নূর বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সিংড়ায় বাসচাপায় ছাত্রদল নেতা নিহত
সিংড়া (নাটোর) প্রতিনিধি
৭ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
