বিয়ানীবাজারে লাপাত্তা ইউপি চেয়ারম্যান

বিয়ানীবাজারে লাপাত্তা ইউপি চেয়ারম্যান

ফন্ট সাইজ:

সিলেটের বিয়ানীবাজারে লাপাত্তা হয়েছেন আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু। গত ১৮ই মার্চ থেকে ইউনিয়ন পরিষদ কিংবা বাড়ি-কোথাও নেই তিনি। তার অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান-১ মনিরুজ্জামান দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে লিখিতভাবে অবগত করা হয়েছে। স্থানীয়ভাবে জানা যায়, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে বিজয়ী আহবাবুর রহমান খান শিশু। তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি। বৈষম্যবিরোধী আন্দোলন পরবর্তী সময়ে তার বিরুদ্ধে একাধিক থানায় মামলা দায়ের করা হয়। এরপর কিছুটা আত্মগোপনে থেকে দায়িত্ব পালন করছিলেন তিনি। তবে গত ১৮ই মার্চ থেকে তিনি লাপাত্তা হন। তবে অনুমতি না নিয়ে তিনি কানাডায় পাড়ি জমিয়েছেন বলে জানা গেছে। মামলা থাকার পরও তিনি কীভাবে দেশ ছাড়লেন, তা নিয়েও তৈরি হয়েছে রহস্য। তার বিরুদ্ধে অন্তত ৪টি মামলা রয়েছে। এ ছাড়াও সাধারণ মানুষকে হয়রানি, আমানতের টাকা আত্মসাৎ, প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীদের হুমকি এবং দুর্র্নীতির বহু অভিযোগ রয়েছে। আলীনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ মনিরুজ্জামান বলেনÑ কোনো দপ্তরকে না জানিয়ে চেয়ারম্যান কানাডায় চলে গেছেন। তার আপাতত দেশে ফেরার সম্ভাবনা নেই। ইউএনও’র নির্দেশনায় তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদার বলেনÑ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হচ্ছে। তাদের নির্দেশনামতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন