রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি, মাদক কারবারিসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। সোমবার রাতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং কোতোয়ালি থানার ওসি’র নেতৃত্বে পুলিশের একটি দল শহরের রিজার্ভ বাজার, ভেদভেদী বাজারসহ বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো-মো. আনোয়ার হোসেন (২৬), শিবাশীষ দত্ত (৫০), নাছির উদ্দিন (৪৫), জাহিদুল আলম (৩৫), ইরিন চাকমা (২২), ইমন চাকমা (১৯), সুশান্ত চাকমা (১৮), রনেল চাকমা (২২), মো. আকাশ (২২) এবং মিল্টন বিশ্বাস (৪০)। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে একাধিক মামলার আসামি ছাড়াও মাদক কারবারি ও মাদকসেবী রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রাঙ্গামাটিতে মাদক কারবারিসহ গ্রেপ্তার ১০
রাঙ্গামাটি প্রতিনিধি
৭ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
