মেহেরপুরে অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ২

মেহেরপুরে অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ২

ফন্ট সাইজ:

মেহেরপুরে অস্ত্র ও মাদকসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় আরও একজন পলাতক রয়েছে। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের ফুলবাগান পাড়ায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, ইয়াবা, গাঁজা ও মদসহ তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলোÑ জেলা শহরের কলেজপাড়া এলাকার সাব্বির হোসেন (২৩) ও ফুলবাগান পাড়ার সৈকত আলী (২৩)। মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ আরও জানায়, আটক সাব্বির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি পূর্বের মামলার চার্জশিটভুক্ত আসামি। একই মামলায় পলাতক আসামি শুভও অভিযুক্ত। ডিবি পুলিশের ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী আরও বলেনÑ এ ঘটনায় আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন