কুমিল্লার হোমনা উপজেলায় মৎস্য সম্পদ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। অভিযানে উপজেলার গারমোড়া বাজারে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় গারমোড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪.৫ সেন্টিমিটারের কম ফাঁসযুক্ত (কারেন্ট) জাল উদ্ধার করা হয়, যা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অভিযান চলাকালে জাল মালিকদের কাউকে পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা জাল ফেলে পালিয়ে যায় বলে জানা গেছে। পরে স্থানীয় জনগণের উপস্থিতিতে জালগুলো জব্দ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তারা জানান, এ ধরনের অবৈধ জাল ব্যবহারের ফলে ছোট মাছ নির্বিচারে নিধন হচ্ছে, যা ভবিষ্যতে মাছের উৎপাদন মারাত্মকভাবে হুমকির মুখে ফেলছে। তাই মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল জেলেদের বৈধ জাল ব্যবহার এবং সরকারি নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে।
হোমনায় মোবাইল কোর্টের অভিযান, অবৈধ জাল জব্দ
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
৭ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
