মাগুরা শহরের ক্রমবর্ধমান যানজট ও জনদুর্ভোগ নিরসনে কঠোর অবস্থান নিয়েছেন জেলা পুলিশ সুপার। সোমবার দুপুর ১২টা থেকে সড়ক ও ফুটপাথ দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে শহরের দুইটি ট্রাফিক জোনে একযোগে অভিযান শুরু করেছে জেলা পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ ভায়নার মোড় এলাকায় জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় ফুটপাথ দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়। অভিযান চলাকালে পুলিশ সুপার গণমাধ্যমকে জানান, যানজট নিরসন ও জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ফুটপাথ দখলকারীদের বিরুদ্ধে প্রাথমিকভাবে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হচ্ছে। একইসঙ্গে বাস, ইজিবাইকসহ সকল ধরনের যানবাহনের চালকদেরও শৃঙ্খলার মধ্যে চলাচলের নির্দেশ দেয়া হয়েছে।
মাগুরায় যানজট-জনদুর্ভোগ নিরসনে কঠোর অবস্থান
মাগুরা প্রতিনিধি
৭ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
