আসছে বৈশাখ উপলক্ষে নতুন গানের ভিডিও প্রকাশ করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর ও বেলাল খান। তাদের কণ্ঠে শোনা যাচ্ছে ‘আমি মানে তুমি’ শিরোনামের গানটি। এর কথা লিখেছেন প্লাবন কোরেশী, সংগীতায়োজন করেছেন সজীব দাস। দ্বৈত কণ্ঠে গাওয়ার পাশাপাশি গানটির সুর করেছেন বেলাল খান। নাটাই মিউজিকের ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ হয়েছে। এটি পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী। এতে মডেল হয়েছেনÑ সৈয়দ মাহিন ও সাবিহা শাম্মী।
নতুন গানে আঁখি-বেলাল
স্টাফ রিপোর্টার
৭ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
