ব্যাপক দরপতনের মধ্যদিয়ে গত সপ্তাহ পার করেছে দেশের শেয়ারবাজার। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেয়া বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। ফলে বিদায়ী সপ্তাহে উভয় পুঁজিবাজারে বাজার মূলধন কমেছে ৪২ হাজার ৫১৩ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা। ডিএসই’র সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে। বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসই’র বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৯ হাজার ৩৯৯ কোটি ৮৫ লাখ ৯০ হাজার টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসই’র বাজার মূলধন ছিল ৭ লাখ ৬ হাজার ৯১২ কোটি ৫৭ লাখ ৭০ হাজার টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১৭ হাজার ৫১২ কোটি ৭১ লাখ ৮০ হাজার টাকা। অন্যদিকে বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে সিএসই’র বাজার মূলধন দাঁড়িয়েছে ৯ লাখ ৬৬৬ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে সিএসই’র বাজার মূলধন ছিল ৯ লাখ ৩ হাজার ১৬৬ কোটি ৫৮ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ২৫ হাজার কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা। উভয় পুঁজিবাজারে বাজার মূলধন কমেছে ৪২ হাজার ৫১৩ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা।
তথ্য মতে, সপ্তাহের ব্যবধানে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ২.৭৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২১৯.৭৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৪.১৬ শতাংশ কমে ১ হাজার ৯৮০.৩৬ পয়েন্টে, ডিএসই শরিয়াহ সূচক ১.৮৪ শতাংশ কমে ১ হাজার ৫৯.৫৮ পয়েন্টে এবং ডিএসএমইএক্স সূচক (এসএমই ইনডেক্স) ১৪.৪৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৪.৯৯ পয়েন্টে। বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৩ হাজার ৩৪১ কোটি ৭২ লাখ ৯০ হাজার টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৬৫৬ কোটি ৮২ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬৮৪ কোটি ৯০ লাখ টাকা।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৭২টির, দর কমেছে ২০৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ১২টির। তবে লেনদেন হয়নি ২২টির।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ১.৪৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭০১.৪৯ পয়েন্টে। সিএসই’র অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৩০ সূচক ১.৭৬ শতাংশ কমে ১২ হাজার ৮৫৬.৬৬ পয়েন্টে, সিএসসিএক্স সূচক ১.৩০ শতাংশ কমে ৮ হাজার ৯৮২.৬৭ পয়েন্টে, সিএসআই সূচক ০.৮৮ শতাংশ কমে ৮৯৫.১১ পয়েন্টে এবং এসইএসএমইএক্স (এসএমই ইনডেক্স) ১০.৭৮ শতাংশ বেড়ে ২ হাজার ৪৯.১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ১৮৮ কোটি ১২ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৬৬ কোটি ৫২ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ২১ কোটি ৬০ লাখ টাকা। সিএসইতে মোট ৩০৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১২৭টির, দর কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির শেয়ার ও ইউনিট দর।
পুঁজিবাজারে মূলধন কমেছে ৪২ হাজার ৫১৩ কোটি টাকা
অর্থনৈতিক রিপোর্টার
৫ এপ্রিল (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
