বিমানবন্দরে সাফজয়ী যুবাদের ফুলের শুভেচ্ছা ক্রীড়া প্রতিমন্ত্রীর

বিমানবন্দরে সাফজয়ী যুবাদের ফুলের শুভেচ্ছা ক্রীড়া প্রতিমন্ত্রীর

ফন্ট সাইজ:

দেশে ফিরেছে সাফজয়ী অনূর্ধ্ব-২০ বাংলাদেশ ফুটবল দল। আজ সন্ধ্যায় মালদ্বীপ থেকে ঢাকায় পা রাখে মার্ক কক্সের শিষ্যরা। এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। দেশে ফেরার পর দলের কোচ, খেলোয়াড় ও অন্য কর্মকর্তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান তিনি। এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাফুফের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমানবন্দর থেকে অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে ছাদখোলা বাসে করে নেয়া হয় রাজধানীর হাতিরঝিলে। সেখানে তাদের সংবর্ধনা ও পুরস্কার প্রদানের ব্যবস্থা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল মালদ্বীপে যুব সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এর আগে ২০২৪ সালে এ টুর্নামেন্টের শিরোপা জিতেছিল বাংলাদেশ।

ইসমাাইল হোসেন মাহিন টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেন। বাংলাদেশ গ্রুপপর্বে পাকিস্তানকে হারিয়ে ও ভারতের বিপক্ষে ড্র করে সেমিফাইনালে ওঠে। সেমিফাইনালে নেপালকে হারায় ১-০ গোলে। ফাইনালের নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য শেষ হলে টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে শিরোপা ধরে রাখে লাল-সবুজের জার্সিধারীরা।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন