‘প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশ জুড়ে উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে’

‘প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশ জুড়ে উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে’

ফন্ট সাইজ:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, বর্তমান বিএনপি সরকার এক মাসের কিছু সময় অতিক্রম করেছে। এই অল্প সময়েই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী দেশ জুড়ে উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে। সরকার ইতিমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছে এরপর আসবে কৃষক কার্ড। পরিবেশ রক্ষায় পাঁচ কোটি গাছের চারা রোপণ ও ২০ হাজার কিলোমিটার খাল খননের কাজও শুরু হয়েছে। শনিবার দুপুরে সাটুরিয়া উপজেলার গোপালপুর রাজৈর ধলেশ্বরী ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন-আপনারা সত্যিই ভাগ্যবান, নির্বাচনের পর এই প্রথম বরাইদ ইউনিয়ন দিয়েই শুরু হলো উন্নয়নের অগ্রযাত্রা। মন্ত্রী বলেন-আমার স্বপ্নের সঙ্গে আপনাদের স্বপ্ন সার্থক করতে এলাকাবাসীর সহযোগিতা এবং আন্তরিকতার বিকল্প নেই। আমি চাই প্রত্যেকটা উন্নয়নমূলক কাজে আপনারা আমাদের পাশে থাকবেন। রিতা বলেন, দেশের মানুষের ভাগ্য উন্নয়নের স্বার্থে আমাদের সবাইকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে দাঁড়াতে হবে। রিতা আরও বলেন, পদ্মা সেতু, আন্তর্জাতিক স্টেডিয়াম এবং টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় করার স্বপ্ন আমার রয়েছে। যাতে আমার সন্তানদের কর্মসংস্থানের দেশে-বিদেশে চাকরি পেতে কোনো সমস্যা না হয়। এছাড়া আমাদের মা-বোনেরা যাতে কর্মসংস্থান পায় সে ব্যবস্থাও আমি হাতে নেবো। এদিকে সাটুরিয়ার বরাইদ ইউপি-ছনকা বাজার ভায়া রাজৈর সড়কের ১৭৫০ মিটার চেইনেজে ধলেশ্বরী নদীর উপর ৩৩৬ দশমিক ৪০ মিটার সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হলে মানিকগঞ্জের সাটুরিয়া, দৌলতপুর এবং টাঙ্গাইলের নাগরপুর উপজেলার লাখো মানুষের যোগাযোগব্যবস্থায় ভাগ্য পরিবর্তন হবে। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, মানিকগঞ্জের এলজিইডির নির্বাহী প্রকৌশলী এসএম লুৎফর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন, সাটুরিয়া উপজেলা সরকারি কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট নূরতাজ আলম বাহার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল প্রমুখ।

মো আলাউদ্দিন সুমন

২ মাস আগে

আফরোজা খানম রিতা আপার প্রচেস্টায় মানিকগঞ্জ উন্নয়ন এর রোল মডেল হয়ে থাকবে ইনশাআল্লাহ

মন্তব্য করুন