বিএনপি যেন আর কখনো অবহেলা ও বঞ্চনার শিকার না হয়, সেদিকে খেয়াল রেখে কাজ করা হচ্ছে। অতীতে ফ্যাসিবাদের সময় বিএনপিকে অনেক লাঞ্ছনা, বঞ্চনা ও অবহেলার শিকার হতে হয়েছে। শনিবার দুপুরে লক্ষ্মীপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিষেধাজ্ঞার সময় জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদমন্ত্রী ও বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী এসব কথা বলেন। মৎস্য অধিদপ্তরের ব্যানারে লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান নতুনভাবে চিন্তা করেছেন। প্রধানমন্ত্রী নির্বাচিত ও শপথ গ্রহণের পর প্রথমদিন থেকে খুব দায়িত্ব নিয়ে জনগণের পাশে থাকা, জনগণের প্রতি প্রতিশ্রুতি, জনগণের অঙ্গীকার রক্ষা করে প্রতিদিন একটা না একটা কাজ জনগণকে পৌঁছে দিচ্ছেন এবং জনগণের পাশে দাঁড়িয়েছেন। সময়টাকে কাজে লাগিয়ে জনগণের দ্বারপ্রান্তে কাজ করার জন্য উদ্বুদ্ধ করে যা যা করার সে কাজগুলোই তিনি প্রতিনিয়ত করে যাচ্ছে। যা আমরা নির্বাচনের সময় বলেছি, এখনো বলছি। সামনে সেই ধরনের প্রকল্প গ্রহণ করছি আমরা। নদীতে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন সময় সরকার আগের চেয়ে বরাদ্দ অনেক বাড়িয়ে দিয়েছে। এটি সরকারের পক্ষ থেকে আপনাদের প্রতি উদার নীতি ও সম্মান। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রোগ্রাম করতে হলে আমাদের অনেক ত্যাগ শিকার করতে হয়েছে। নির্বাচন ভোগ করে ফ্যাসিবাদের বিদায়ের পর জনগণের সরকার প্রতিষ্ঠা হয়েছে আমাদের প্রিয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃতে। জনগণের প্রতি আমরা দায়বদ্ধÑ বিএনপি যা বলে তাই করে। আমরা কখনো দুর্নীতিকে ছাড় দেবো না এটা আমাদের অঙ্গীকার।
জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হেমায়েত হোসেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান ও বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ।
খরা-বন্যায় ও দুর্যোগের সঙ্গে যুদ্ধ করে উপকূলীয় অঞ্চলের মানুষ টিকে আছে: এ্যানী
লক্ষ্মীপুর প্রতিনিধি
৫ এপ্রিল (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
