মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পঞ্চবার্ষিকী কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ইশতেহার অনুযায়ী মন্ত্রণালয়Ñ বিভাগভিত্তিক ১৮০ দিন ও আগামী ২০২৬-২৭ অর্থবছর এবং আগামী ৫ বছরের কর্মপরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল নির্ধারণে এ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। কর্মপরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল নির্ধারণ সংক্রান্ত মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী প্রতিনিধি, চা শ্রমিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, জনপ্রতিনিধিসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনায় অংশীজনরা শ্রীমঙ্গলের যানজট, পর্যটকবান্ধব উন্নয়ন, ময়লার ভাগাড় অপসারণ, গ্রামীণ সড়ক ও অবকাঠামো নির্মাণ, প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প বাস্তবায়ন ও স্কুল-কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এ ছাড়া চা বাগান শ্রমিকদের বাসস্থান তৈরি ও বেকারত্ব নিরসনের কর্মপরিকল্পনা গ্রহণের কথা তুলে ধরা হয়। এ সময় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, জনগণের এসব মতামত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। একইসঙ্গে শ্রীমঙ্গলের বিভিন্ন সমস্যা, সুযোগ ও সম্ভাবনা চিহ্নিত করে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও বাস্তবায়ন করা হবে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন বলেন, আগামী ২০২৬-২৭ অর্থবছর এবং আগামী পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনায় জনগণকে আগামী ৭ দিনের মধ্যে লিখিত মতামত জমা দিতে পারবেন। সভায় জেলা ও উপজেলাপর্যায়ে বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শ্রীমঙ্গলে পঞ্চবার্ষিকী কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন সংক্রান্ত সভা
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
৫ এপ্রিল (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
