প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক কূটনীতিতে আগ্রহী তেহরান

ইরানের পার্লামেন্ট স্পিকার

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক কূটনীতিতে আগ্রহী তেহরান

ফন্ট সাইজ:

বাইরের হস্তক্ষেপ ছাড়াই দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক নিরাপত্তা চুক্তির মাধ্যমে আঞ্চলিক দেশগুলো নিজেদের স্বার্থ রক্ষা করতে পারে। এমন মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের (মজলিস) স্পিকার মোহাম্মদ বাকের ক্বালিবাফ। তিনি আল জাজিরা আরবিকে দেয়া এক সাক্ষাৎকারে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। তার কথার সংক্ষিপ্তসার নিচে দেয়া হলো- ইরান চলমান যুদ্ধের জন্য প্রস্তুত ছিল এবং নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা প্রমাণ করেছে। এই যুদ্ধ ইসরাইলের যুদ্ধ। এর ফলে সৃষ্ট নিরাপত্তা সংকট ও ক্ষতি পুরো বিশ্বকে প্রভাবিত করেছে।

নিজেদের উপস্থিতি রক্ষার জন্য ইরান বাধ্য হয়ে ওই অঞ্চলে মার্কিন ঘাঁটি ও স্বার্থে আঘাত করেছে। ইরানের বিরুদ্ধে উত্তেজনা বাড়ানো হলে, তা মার্কিন স্বার্থের বিরুদ্ধে শক্ত ও ব্যাপক প্রতিক্রিয়ার মুখে পড়বে। ওই অঞ্চলের নিরাপত্তা বজায় রাখা ওই অঞ্চলের দেশগুলোরই স্বার্থে এবং টেকসই নিরাপত্তা ইরানের অগ্রাধিকার। ওই অঞ্চলের অস্থিতিশীলতার মূল কারণগুলো দূর করতে হবে। যুক্তরাষ্ট্র ও ইসরাইল ছাড়া নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে হবে।

Omar faruk

২ মাস আগে

Right

মন্তব্য করুন