আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষায় মানসম্মত পরীক্ষা আয়োজনে আমরা বদ্ধ পরিকর। কোন প্রতিষ্ঠানে যদি কেউ যদি পাস না করেন তাহলে এ বছর এমপিওভুক্তি বাতিল হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি আরও বলেন, ‘খাতা দেখতে হবে সুচারুভাবে। আমি র্যান্ডমলি খাতা চেক করব।’ এক শিক্ষক বলেন, ‘আমরা কঠোর হতে পারি না। কারণ আমাদের এমপিওভুক্তি বাতিলের ভয় থাকে।’ এরই প্রেক্ষিতে মন্ত্রী এবারের এমপিওভুক্তি বাতিল হবে না বলে জানান।
শনিবার কুমিল্লা শিক্ষাবোর্ডে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। কঠোর বার্তা নিয়ে দেশ ঘোরা শুরু করলেন শিক্ষামন্ত্রী। তারই অংশ হিসেবে মতবিনিময় সভায় যোগ দেন তিনি।
তিনি বলেন, ‘বিএনপির একটাই এজেন্ডা-আগামীর বাংলাদেশ গড়তে হবে। এটা গড়া হবে শিক্ষা মন্ত্রণালয়। সদকায়ে জারিয়া কী? গাছ লাগান, এতিম খানা করেন। অনেকেই প্রতিষ্ঠান করতে চান। কেন চাচ্ছেন? ভেবে দেখেন এটা ছদকায়ে জারিয়া। এটা আমার মন্ত্রণালয় নয়, এটা হলো এবাদতখানা।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘১৯৭২ থেকে ২০০১ সাল পর্যন্ত কারা নকলের সহযোগিতা করেছিলেন শিক্ষকরা। আবার এই শিক্ষকরাই নকল উৎখাত করেছিলেন। ২০০১ সালেতো আমি শিক্ষক ইমপোর্ট করি নাই। তার মানে কী সরকার যেভাবে চায়, আপনারা সেভাবে কাজ করেন। আমরা চাচ্ছি, এবারও তাহলে সম্ভব তাই নয় কী?’
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামসুল ইসলাম, কুমিল্লা ৫ আসনের জাতীয় সংসদের সদস্য মো. জসীম উদ্দিন, কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের মোবাশ্বের আলম ভূঁইয়া, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম ব্রাহ্মণবাড়ীয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মান্নানসহ অন্যান্যরা।
কঠোর বার্তা নিয়ে দেশ ঘোরা শুরু করলেন শিক্ষামন্ত্রী
কুমিল্লায় বললেন, ‘শূন্য পাসেও এমপিওভুক্ত বাতিল হবে না’
স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে
শিক্ষাঙ্গন
৩ মাস আগে
৪ এপ্রিল (শনিবার), ২০২৬, ৩ঃ৩৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

হারুন আল রশিদ
৩ মাস আগেএমন নিশ্চয়তা হয়তো এমপিও শিকারি নূতন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটিকে নকলবাজি থেকে নিরুৎসাহী করবে। তবে স্থানীয়ভাবে নিয়োজিত অযোগ্য শিক্ষকগণকে আরো অলস এবং কার্যকর পাঠদানে অমনযোগী করে তুলবে। বিষয়টি অন্ততঃ কঠোর পর্যবেক্ষণ ও জবাদিহিতায় রাখা হোক।