কাতারে‘সংহতি ও বন্ধুত্ব প্রকাশে আসছেন ইতালির প্রধানমন্ত্রী: দূতাবাস

কাতারে‘সংহতি ও বন্ধুত্ব প্রকাশে আসছেন ইতালির প্রধানমন্ত্রী: দূতাবাস

ফন্ট সাইজ:

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শনিবার দোহায় পৌঁছানোর কথা। সেখানে তিনি সংহতি ও বন্ধুত্ব প্রকাশ করবেন। দোহায় ইতালীয় দূতাবাস জানিয়েছে, সৌদি আরব সফরের পর তার এই সফরটি যুদ্ধ শুরুর পর উপসাগরীয় অঞ্চলে কোনো জি৭ ও জি২০ দেশের নেতার প্রথম সফর। দূতাবাসের মতে, ফেব্রুয়ারিতে কাতারের ওপর চালানো হামলার বিরুদ্ধে দেশটির প্রতিরক্ষায় ইতালির সমর্থন প্রদর্শনই এই সফরের উদ্দেশ্য।

মেলোনি এসব হামলার প্রকাশ্যে নিন্দা জানিয়েছেন। তিনি যুদ্ধের কারণে জ্বালানি নিরাপত্তার ওপর কী প্রভাব পড়ছে এবং ভবিষ্যতে ইতালি ও কাতারের মধ্যে জ্বালানি সহযোগিতা কীভাবে বজায় রাখা যায়- এসব বিষয়েও আলোচনা করবেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন