লাক্স সুপারস্টার হলেন রাজশাহীর বর্ণিতা

লাক্স সুপারস্টার হলেন রাজশাহীর বর্ণিতা

ফন্ট সাইজ:

অনুষ্ঠিত হলো দেশের জনপ্রিয় রিয়েলিটি শো লাক্স সুপারস্টার-এর বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড ফিনালে। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় জমকালো আয়োজনে বসে এবারের আসর। এবার লাক্স সুপারস্টার-২০২৫ নির্বাচিত হলেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। তার হাতে ট্রফি তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান এবং লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭ খ্যাত বিদ্যা সিনহা মিম। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তারকাখচিত এই গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে উপস্থিত হন শোবিজ অঙ্গনের তারকারা। চূড়ান্ত পর্বে লড়াইয়ে অংশ নেন পাঁচ প্রতিযোগী। বর্ণিতা ছাড়াও ছিলেন চট্টগ্রামের আমিনা ইসলাম, খুলনার নুসরাত আফরীন ইয়ুমনা, ঢাকার তিস্তা পাল এবং পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল।
এই পাঁচজনের মধ্য থেকেই এবারের সেরা সুন্দরীর মুকুট অর্জন করেন বর্ণিতা। তার হাতে তুলে দেয়া হয় সোয়ারোভস্কি ক্রিস্টাল দিয়ে তৈরি বিশেষ ট্রফি। সেই সাথে বিলাসবহুল একটি গাড়িও বুঝিয়ে দেয়া হয়। এছাড়া সেকেন্ড রানার আপ হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল এবং ফার্স্ট রানার আপ নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের আমিনা ইসলাম।প্রতিযোগিতার শুরু থেকেই অংশগ্রহণকারীদের গ্রুমিং ও প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন আজরা মাহমুদ। বিচারকের আসনে ছিলেন গুণী অভিনেত্রী জয়া আহসান, নির্মাতা রায়হান রাফী এবং লাক্স-চ্যানেল আই সুপারস্টার খ্যাত বর্তমান সময়ের তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
প্রসঙ্গত, লক্ষাধিক আবেদন থেকে বাছাইয়ের মাধ্যমে এই প্রতিযোগিতার যাত্রা শুরু হয়। দীর্ঘ প্রক্রিয়ার পর সেরা দশ এবং সেখান থেকে চূড়ান্ত পাঁচে জায়গা করে নেন এই প্রতিযোগীরা।
গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় চ্যানেল আই, আইস্ক্রিনসহ চ্যানেল আইয়ের সব ডিজিটাল প্লাটফর্মে।

BAD MOUTH

২ মাস আগে

Is it islamic ?

মন্তব্য করুন