ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বেসরকারি ফলাফলে বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। বৃহস্পতিবার রাতে ঘোষিত ফলাফল অনুযায়ী নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৬১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। তথ্যানুযায়ী, ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন পেয়েছেন মোট ১ লাখ ২৫ হাজার ৫০০ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাওলানা আব্দুল বাছিত আজাদ (দেয়াল ঘড়ি প্রতীক) পেয়েছেন ৬৩ হাজার ৩১১ ভোট।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ধানের শীষের সমর্থকদের মধ্যে আনন্দ মিছিল করতে দেখা যায়। সাধারণ ভোটাররা বলছেন, এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ডা. জীবনের এই বিজয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নবনির্বাচিত সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। এ ছাড়াও তিনি বানিয়াচং-আজমিরীগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই বিজয় আমার নয়। এই বিজয় বানিয়াচং ও আজমিরীগঞ্জের আপামর জনতার। আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। উল্লেখ্য, সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটকে কেন্দ্র করে কোথাও কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি।
হবিগঞ্জ-২ : ৬১ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী বিএনপি
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
